| |
| রোগী না থাকলেও সচেতন খুলনা, হাসপাতালে চলছে করোনা টেস্ট |
| |
| |
| খুলনা ডেস্ক:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা আরটি-পিসিআর মেশিন সচল না থাকলেও, সীমিত সংখ্যক কিট দিয়ে করোনা পরীক্ষা চালানো হচ্ছে। হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খান আহমেদ ইশতিয়াক জানিয়েছেন, বর্তমানে ৭৫টি কিটের মধ্যে ৬টি ব্যবহার করে কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। বর্তমানে ৬৯টি কিট রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে নতুন কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
করোনা প্রতিরোধে খুমেক হাসপাতাল ৪০টি আইসোলেশন বেড ও ১০টি আইসিইউ বেড প্রস্তুত রেখেছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে র্যাপিড টেস্ট শুরু হয়েছে এবং আরটি-পিসিআর মেশিন সচলের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে কিটের ঘাটতি পূরণে চাহিদাপত্রও পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ সক্রিয় রয়েছে এবং সব হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
|
| |
|
|
|
| |
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
| |
|