শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
সুন্দরবন থেকে উদ্ধার ৭৮ ভারতীয় মুসলিম: গুজরাটের বস্তি থেকে পুশইন, আশ্রয় নেয় বাংলাদেশের বন অফিসে
  Date : 12-05-2025
Share Button

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ৭৮ জন ভারতীয় মুসলিম নাগরিককে মোংলার দ্বিগরাজ কোস্ট গার্ড ঘাঁটিতে আনা হয়েছে। তারা সবাই ভারতের গুজরাট রাজ্যের একটি বস্তিতে দীর্ঘদিন বসবাস করছিলেন। বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে না পারায় ভারতের বিএসএফ ও কোস্ট গার্ড তাঁদের বাংলাদেশ সীমান্তে পুশইন করেছে বলে জানা গেছে।

রোববার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের “স্বাধীন বাংলা” জাহাজ এবং একটি কাঠের ট্রলারের মাধ্যমে তাদের মান্দারবাড়িয়া থেকে মোংলা আনা হয়। কোস্ট গার্ড ও বন বিভাগের সূত্রে জানা গেছে, ভারতীয় এই নাগরিকদের সাতক্ষীরা জেলার শ্যামনগরের মান্দারবাড়িয়া ফরেস্ট অফিসে এসে আশ্রয় নিতে দেখা যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) ও কোস্ট গার্ড এই ৭৮ জনকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ফেলে রেখে যায়। তারা দীর্ঘ পথ পায়ে হেঁটে মান্দারবাড়িয়া ফরেস্ট স্টেশনে পৌঁছায় এবং আশ্রয় নেয়। খবর পেয়ে মোংলা কোস্ট গার্ড তাদের উদ্ধার করতে যায়।

রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ উদ্যোগে তাদের উদ্ধার করে মোংলা দ্বিগরাজ ঘাঁটিতে নিয়ে আসা হয়। উদ্ধারকৃতরা জানিয়েছেন, তারা গুজরাটের বিভিন্ন বস্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তবে বৈধ নথি না থাকায় তাদের ভারতে থাকতে দেওয়া হয়নি।

বন বিভাগ জানায়, ফরেস্ট অফিসে অবস্থানকালে তাদেরকে জরুরি খাবার সরবরাহ করা হয়েছে। মোংলা কোস্ট গার্ড ঘাঁটিতে থাকা অবস্থায়ও খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

সন্ধ্যায় কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এই ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



  
  সর্বশেষ
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com