বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহত ৪১ হাজার ছাড়াল
  Date : 16-02-2023
Share Button

অনলাইন ডেস্ক:

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন ৩৫ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় পাঁচ হাজারের বেশি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।

 

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহের বেশি সময় পর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ধ্বংসস্তূপ থেকে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ত্রাণ তৎপরতায় এখন প্রচণ্ড ঠান্ডায় আশ্রয় ও পর্যাপ্ত খাবারের সংকটে সংগ্রামরত মানুষকে সাহায্য করায় গুরুত্ব দেওয়া হচ্ছে। উভয় দেশের বিধ্বস্ত শহরগুলোতে প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

৬ ফেব্রুয়ারি ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর সাড়া দেওয়ার ক্ষেত্রে ত্রুটি থাকার বিষয়টি প্রাথমিক প্রতিক্রিয়ায় স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে তিনি বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আঙ্কারায় টেলিভিশন ভাষণে এরদোয়ান বলেন, আমরা শুধু আমাদের দেশেই নয়, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছি।

২০০ ঘণ্টারও বেশি সময় পর ধ্বংসস্তূপের মধ্যে থেকে কয়েকজনকে জীবিত উদ্ধারের পর একজন উদ্ধারকারী বলেন, আরও কিছু মানুষ বেঁচে থাকতে পারে। তবে জাতিসংঘ কর্তৃপক্ষ বলেছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। এখন আশ্রয় ও খাবার সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের পরিচালক হ্যান্স হেনরি পি ক্লুজ বলেন, প্রতি ঘণ্টায় জরুরি সাহায্যের চাহিদা বাড়ছে। উভয় দেশের প্রায় ২৬ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

 


  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com