সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
মন্দির গুড়িয়ে দেওয়া হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
  Date : 20-06-2026
Share Button

নেহাল আহমেদ, রাজবাড়ী

রাজবাড়ীতে শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল দত্ত তাপস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সমীর কুমার দাস, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজয় কুমার বসু, বালিয়াকান্দি উপজেলার সভাপতি রাম কুপাল চট্টপাধ্যায়, পাংশা উপজেলা কমিটির সভাপতি লিটন বিশ্বাস, তন্ময় দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতনী মানুষের মধ্যে সনাতনী ধর্মের মানুষ ছিল সবচেয়ে বেশি। আজ তার ৫৪ বছর পরও একই অবস্থা। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মুক্তিদ্ধের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বর্তমান সরকারকে ভোট দেই। আজ তারাই সরকারে রয়েছে। আমরা ভেবেছিলাম দেশে সরকার গঠন হলে আমরা হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমরা সেই নমুনা দেখতে পারছি না। আমরা যারা ভিন্ন ধর্মের মানুষ রয়েছে সকলেই আজ নিরাপত্তাহীনতায় ভুগছি।

তারা আরও বলেন, গাইবান্ধায় পলাশবাড়িতে রামমুর্তি নির্মাণে বাধা প্রদান করা হয়েছে। সারা দেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে। ঢাকায় প্রেসক্লাবের সামনে রামের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। যারা এসব কর্মকান্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সম্প্রতি, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ভগবান রামচন্দ্রের মূর্তি নির্মাণকাজ বন্ধের দাবি ও প্রতিমা ভাঙচুরের হুমকি দেয় কিছু কট্টরপন্থী গোষ্ঠী। এসময় প্রতিমার ছবিতে জুতা নিক্ষেপেরও অভিযোগ ওঠে। এর জেরে ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষার্থীরা রাজপথ নেমে এই প্রতিবাদ জানান। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় না আনা হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com