মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!
  Date : 27-07-2026
Share Button

আবদুর রহিম: ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর সারাদেশে যখন চরম প্রশাসনিক শূন্যতা বিরাজ করছিল এবং ৮ আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল—ঠিক সেই রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের সুযোগে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) তড়িঘড়ি করে সই হয়েছে একই অঙ্কের ৬টি পৃথক বিদ্যুৎ লাইন সংস্কার চুক্তি।

সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালের ৭ আগস্ট জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে বসে ১০ কিলোমিটার করে ওভারহেড বিদ্যুৎ বিতরণ লাইন সংস্কারের ৬টি আলাদা চুক্তিতে একই দিনে সই করেছেন তৎকালীন জেনারেল ম্যানেজার (জিএম) ও বর্তমান শরীয়তপুর পবিসের সিনিয়র জিএম খন্দকার শামীম আলম।

৬ প্রজেক্টে হুবহু একই দর: সংগৃহীত টেন্ডার নথি অনুযায়ী (99**5, 99*0, 99*0, 97*6, 99*9 এবং 99**5), জামালপুর পবিসের অধীনে ৬টি ভিন্ন জেলার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এই ৬টি প্রজেক্টের কাজ পান নওগাঁর মো: জাহিদ আহসান পিয়াল, জামালপুরের আজমাইন ইঞ্জিনিয়ার্স, টাঙ্গাইলের এজাজ অ্যান্ড ব্রাদার্স, ময়মনসিংহের বুশরা ইঞ্জিনিয়ারিং, নাটোরের ফয়সাল এন্টারপ্রাইজ এবং কুষ্টিয়ার এনার্জি বিল্ডার্স।

অফিশিয়াল নথিতে দেখা যায়, ৬টি ভিন্ন জেলার ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত চুক্তি মূল্য একদম কাঁটায় কাঁটায় হুবহু ৬,৬৫,০০০.০০০ টাকা (ছয় লাখ ৬৫ হাজার টাকা)। অর্থাৎ ৬টি টেন্ডারে মোট ৩৯ লাখ ৯০ হাজার টাকার (প্রায় ৪০ লাখ টাকা) কাজ বণ্টন করা হয়েছে।

প্রকিউরমেন্ট বিশেষজ্ঞদের মতে, খোলা দরপত্রে ৬টি আলাদা জেলার ঠিকাদারের প্রস্তাবিত দর পয়সায় পয়সায় মিল রেখে হুবহু একই হওয়া গাণিতিকভাবে অসম্ভব। এটি প্রমাণ করে—আগে থেকেই ঠিকাদারদের ফিক্সড রেট জানিয়ে দিয়ে সিন্ডিকেট করে কাজ ভাগবাটোয়ারা (কার্টেল বিডিং) করা হয়েছে।

বোর্ডের অনুমোদন এড়াতে ‘প্যাকেজ স্প্লিটিং’: পাবলিক প্রকিউরমেন্ট আইন (PPA-2006) অনুযায়ী, প্রজেক্টের মোট বাজেট বড় হলে তা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মূল বোর্ডের অনুমোদন নিতে হয়। অভিযোগ উঠেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন এড়াতে প্রায় ৬০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের বড় কাজকে কৃত্রিমভাবে ১০ কিলোমিটার করে ৬টি ছোট টুকরো (Package: W-23-24.23.08.1 থেকে 13.1) করা হয়েছে। এতে প্রতিটি প্যাকেজের বাজেট ৭ লাখ টাকার নিচে নেমে আসায় জিএম নিজের প্রশাসনিক ক্ষমতাবলে বোর্ডের অনুমোদন ছাড়াই একক স্বাক্ষরে সই করার সুযোগ পান।

 

পারফরম্যান্স সিকিউরিটি জমা: সরকারি নিয়ম অনুযায়ী চুক্তি সইয়ের আগে বিজয়ী ঠিকাদারকে ব্যাংকে গিয়ে পারফরম্যান্স সিকিউরিটি বা পে-অর্ডার জমা দিতে হয়। ৫ থেকে ৭ আগস্ট সারাদেশে ব্যাংক লেনদেন বন্ধ ও স্থবির থাকা সত্ত্বেও ঠিকাদাররা কীভাবে ব্যাংক গ্যারান্টি জমা দিলেন এবং পবিসের কর্মকর্তারা কীভাবে তা অনলাইনে ভেরিফাই করে সই করলেন—তা নিয়ে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

সরকার পতনের পর ৭ আগস্ট 2024 অফিসে বসে ৬ প্রজেক্টে হুবহু একই দরে (৬ লাখ ৬৫ হাজার টাকা) সই করার বিষয়ে জানতে চাইলে জামালপুর পবিসের তৎকালীন জিএম ও বর্তমানে শরীয়তপুর পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম বলেন,

কারিগরি প্রসেসিংয়ের বিষয়ে জামালপুর পবিসের তৎকালীন ডিজিএম (কারিগরি) ও বর্তমানে চট্টগ্রাম পবিস-৩ এর ডিজিএম মাহমুদুল হাসান বলেন,


তবে প্রকিউরমেন্ট বিশেষজ্ঞদের মতে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে বকেয়া প্রজেক্টগুলো স্থগিত বা বাতিল হতে পারে—এমন আশঙ্কায় সরকারি টাকা আটকে (ফান্ড লক) ফেলতেই জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্ষমতার শূন্যতার সুযোগে তড়িঘড়ি ব্যাকডেটেড সই করা হয়ে থাকতে পারে।



  
     বিশেষ সংবাদ
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!
হাতিরঝিলের এটি সাধারণ মৃত্যু নয়, ধর্ষণ পরবর্তী শ্বাসরোধে পানিতে ডুবিয়ে হত্যা, আবারো আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
‘জুলাই ব্যবসা ও মামলা বাণিজ্যে’ রাজি না হওয়ায় সাইবার বুলিং ও মারাত্মক চরিত্রহননের শিকার আহত জুলাই যোদ্ধা
জুয়া সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য: পুলিশ সেজে অনুসন্ধানী সাংবাদিককে প্রাণনাশের হুমকি!
দুবাইয়ে ৩ মাফিয়া, বাংলাদেশে আরিফুর: আইটি চাকরির ফাঁদে নারী শিক্ষার্থী, জুয়া ও হুন্ডির মাধ্যমে পাচার হাজার কোটি টাকা
  সর্বশেষ
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com