মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
অতি বর্ষণে কটিয়াদী পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা, দ্রুত ব্যবস্থা চেয়ে প্রশাসনের কাছে আবেদন
  Date : 10-07-2026
Share Button

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

টানা অতি বর্ষণের ফলে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার প্রধান সড়ক, অলিগলি, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি প্রয়োজনে বের হওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এ অবস্থায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সাংবাদিক শ্যামল পোদ্দার কটিয়াদী উপজেলা পরিষদ ও কটিয়াদী পৌরসভা কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, জলাবদ্ধতার কারণে পৌরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেন ও খাল পরিষ্কার এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসাধারণ ও শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবার টানা ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান।



  
  সর্বশেষ
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে
মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেটের শঙ্কা
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com