বুধবার, অক্টোবর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
  Date : 22-08-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীরা যেন বড় স্বপ্ন দেখে, পড়াশোনায় মনোযোগী হয় এবং ভবিষ্যতে নেতৃত্বের আসনে বসার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করে—এমনই এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আজ তোমরা আমাদের সামনে বসে শুনছ, কিন্তু সেই দিন বেশি দূরে নয় একদিন তোমরাই থাকবে এই স্টেজে, আর আমরা বসে শুনব তোমাদের কথা।"

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তাঁর শিক্ষা জীবনের ঘটনাবহুল উদাহরণ তুলে ধরেন। তিনি আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা ও বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তিনি।

জেলা প্রশাসকের এই দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের গভীরভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com