মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
  Date : 30-07-2026
Share Button

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, আমরা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। এর মাধ্যমেই আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ৪২৩টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল। আগের এমওইউর ভিত্তিতে আমরা মালয়েশিয়াকে অনুরোধ করেছি সর্বোচ্চ সংখ্যক এজেন্সি যাতে কর্মী পাঠানোর সুযোগ পায়।

তিনি আরও বলেন, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় মাত্র একশো` এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যেটি সিন্ডিকেট হিসেবে পরিচিতি পায়। সে সময় কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে সম্প্রতি ৪৯টি এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার।

মাহদী আমিন বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রয়েছে।

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭:৪৯
 
Remaining Time -6:56

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, আমরা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছি। এর মাধ্যমেই আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ৪২৩টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল। আগের এমওইউর ভিত্তিতে আমরা মালয়েশিয়াকে অনুরোধ করেছি সর্বোচ্চ সংখ্যক এজেন্সি যাতে কর্মী পাঠানোর সুযোগ পায়।

তিনি আরও বলেন, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় মাত্র একশো` এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেয়েছিল, যেটি সিন্ডিকেট হিসেবে পরিচিতি পায়। সে সময় কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে সম্প্রতি ৪৯টি এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার।

মাহদী আমিন বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন সে চেষ্টা অব্যাহত রয়েছে।

  সর্বশেষ
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com