বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
ময়মনসিংহে ভুমি অফিসে সেবা দিচ্ছে এরা কারা?
  Date : 13-05-2026
Share Button

নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে সরকারি ভলিউম এবং গুরুত্বপূর্ণ ফাইল সেকশনে সেবা প্রদানকারী বিভিন্ন লোকজন নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।জানাগেছে আউটসোর্সিং লোকদ্বারা এসব সেকশন নিয়ন্ত্রণকারীদের বিষয়ে কতৃপক্ষের নজর এবং পর্যবেক্ষণ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। 

এদের কর্মকান্ডে আনেক সেবাগ্রহিতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ভুমি সেবার এমন স্পর্শকাতর সেকশনে সরকারী কর্মচারী কর্মকর্তা না থেকে নিয়ন্ত্রণকারী এরা কারা? আর এদের পরিচালনাই বা করছে কারা?

 সরেজমিনে গিয়ে সেবাগ্রহিতা লোকজনের কথা বলে জানাগেছে, এসব সেবা খাতে আউট সোর্সিংয়ের নামে যুক্ত ব্যাক্তিদের কর্মকান্ডে দায় এবং দায়িত্বের বিষয় না থাকায় সাধারণ মানুষ হচ্ছে অন্যরকম হয়রানি ও প্রতারণার শিকার।

অভিযোগ রয়েছে, যে কোন কাজ করতে গেলে টাকা ছাড়া তাদের সাথে কথা বলা যায় না। খারিজ মঞ্জুর করতে গেলে গুণতে হয় ১৫০০/থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত। মিস কেইস যদি থাকে তাহলে কাজ বুঝে দিতে হয় আরো চড়া দামে।  অফিসিয়াল ভাষায় এটার নাম দেওয়া হয়েছে এল আর। শুধু তাই নয় এদের মাধ্যমে এখানের সরকারী অফিসার, কর্মচারী লেনদেন করে থাকে বলেও অভিযোগ উঠেছে।

 নানা সমালোচনা ও নেতিবাচক প্রশ্ন নিয়ে অনেই বলছেন, এখানে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সৈয়দা তামান্না হোরায়রা অত্যন্ত চৌকস ও সুনামধারী কর্মকর্তা যার অভিযানে ময়মনসিংহের অসাধু তৈল ব্য্যবসায়ীরা কুপোকাত হয়েছে, আর তার অফিসেই নিত্যদিন এমন কর্মকান্ড হচ্ছে? 

এসব লোকজনের আচার আচারণে মনে হয়, তারা কোনো উর্ধতন কমকর্তা। এই কর্মকান্ড যাদের নাম উঠে এসেছে এদের মধ্যে- খারিজ এলআর সেকশন সামলায় নাম জুয়েল। মিস কেইস সামলায় নাম আসাদ বর্তমানে নাজিরের ছত্রছায়া ও আশ্রয়ে আছেন বলেও অভিযোগ রয়েছে। স্বপন রয়েছেন সার্ভেয়ারের ছত্রছায়া আশ্রয় প্রশ্রয়ে। যে কাজ সার্ভেয়ারের করা কথা সেই কাজ গুলো স্বপন করে থাকেন। প্যান্টাগ্রাফ নকশার নাম করে ৭০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। 

খাকডর ইউনিয়ন ভূমি অফিস সহ এখানের অনেক যায়গার একই চিত্র। এসব ক্ষেত্রে ময়মনসিংহবাসী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে জানতে চায়, আউটসোর্সিংয়ের নামে এসব লোকদের হয়রানির শেষ কোথায়, আর কেনোই বা তাদের দৌরাত্ম বাড়ছে?



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com