মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
ফুলবাড়িয়ায় ধান-চাল সংগ্রহে ব্যাপক অনিয়ম, নেপথ্যে সাইদুর রহমানের শক্তিশালী সিন্ডিকেট
  Date : 27-09-2026
Share Button

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা খাদ্য গুদামে চলত বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও ভুক্তভোগীদের অভিযোগ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) বুলবুল আহমেদের প্রত্যক্ষ যোগসাজশে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, সরকারের বেঁধে দেওয়া নীতিমালা তোয়াক্কা না করে গুদামে নেওয়া হচ্ছে খুদি মেশানো চাল ও চেটাযুক্ত নিম্নমানের ধান। এতে সাধারণ কৃষকরা তাঁদের উৎপাদিত ধান গুদামে দিতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পক্ষান্তরে অসাদুপায়ে ফায়দা লুটছে ওই মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও কতিপয় মিলার।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাইদুর রহমান ও এলএসডি কর্মকর্তা বুলবুল আহমেদ পরস্পর যোগসাজশে প্রতি মৌসুমে নিজস্ব কক্ষে মিলারদের নিয়ে গোপনে বৈঠক করেন। সরকারের নীতিমালার তোয়াক্কা না করে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। মাঠ পর্যায়ের খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর এমন অপকর্ম ও দুর্নীতির কারণে পুরো বিভাগের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী কৃষকরা এই অনিয়মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।



  
  সর্বশেষ
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com