সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার
  Date : 20-11-2025
Share Button

অনলাইন ডেস্ক:

গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের ওপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা নয়, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো নিজে কোনো আইন বানাই না। আইন বানায় পার্লামেন্ট।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।

তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ডিবি পুলিশের ‘সাইবার সাপোর্ট সেন্টারের’ মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে, এই টিম।

তিনি বলেন, অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই, ফেসবুক পেইজ এবং ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী।

এর আগে, গত ১৬ নভেম্বর জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয়, তাহলে পুলিশকে গুলি চালাতে ডিএমপি কমিশনার নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। ওয়্যারলেস বার্তার মাধ্যমে ওই নির্দেশনা জারি করা হয়।

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে তখন বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে?

এর আগে, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন।



  
  সর্বশেষ
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com