সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
রূপগঞ্জে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
  Date : 18-11-2025
Share Button

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১৭নভেম্বর সোমবার উপজেলা মডেল মসজিদের সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজর মহিউদ্দিন।

পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, বাংলাদেশ টেলিভিশনের ইসলামী আলোচক আলহাজ্ব মুফতি মোঃ ওবায়দুল হক প্রমুখ।

পরে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।



  
  সর্বশেষ
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com