বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
সীমানা প্রাচীর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  Date : 14-10-2026
Share Button

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে কোটি টাকা চাঁদার দাবিতে জমির সীমানা প্রাচীর ভাংচুর চালিয়ে লিয়াকত আলী ফকির ও তার লোকজন। গতকাল মঙ্গলবার গভীররাতে উপজেলার তেলিহাটি ইউনিয়ন মুলাইদ গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।

এবিষয়ে ভুক্তভোগী ভুক্তভোগী আব্বাস ফকির সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্ত লিয়াকত আলী ফকির মোবাইল ফোনে ফোন করে জানায় জমিতে কোন কাজ করতে হলে তাকে এককোটি টাকা দিতে হবে। তানাহলে কোন কাজ করতে দেওয়া হবে না। এছাড়াও তিনি বসতবাড়ি ছাড়ার হুমকি দিয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্ত লিয়াকত আলী ফকির বিগত আওয়ামিলীগ সরকারের আমলে আমার জমি জোরপূর্বক জবরদখল করে রেখেছে। গত দুদিন যাবৎ জমির মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। সে লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গভীর রাতে সীমানা প্রাচীর ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com