মো: মিরাজ হোসেন, বরগুনা প্রতিনিধি
বরগুনায় জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে বরগুনা জেলা পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এই ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)। এ সময় বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম সহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।