মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বরগুনায় বিশ্ব বসতি দিবস পালিত
  Date : 05-10-2026
Share Button

কৃষিজমি রক্ষা ও বিল্ডিং কোড মানার ওপর জোর

মোঃ মিরাজ হোসেন, বরগুনা প্রতিনিধি

`সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন` প্রতিপাদ্যে দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা বরগুনায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৬।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন।

সভায় বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপির সাবেক সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আ. শাকুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কৃষিজমি রক্ষায় কঠোর হওয়ার আহ্বান : প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, "অবাধে কৃষিজমি নষ্ট করে বসতি স্থাপনের প্রবণতা বন্ধ করতে হবে। পরিকল্পনাহীনভাবে কৃষিজমি ধ্বংস করে আবাসন গড়ে তোলা হলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে কৃষি, খাদ্যনিরাপত্তা ও পরিবেশের ওপর।" তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষায় বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আইন অমান্য করে কৃষিজমি নষ্ট করে বসতি স্থাপন করলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বিল্ডিং কোড না মানলে ব্যবস্থা : ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম মানার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "যথাযথ নিয়ম না মেনে ভবন নির্মাণের সুযোগ দেওয়া যাবে না। বিল্ডিং কোড অনুসরণ না করে ভবন নির্মাণ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে মানুষের জানমালের ঝুঁকি কমবে।"

অনিমেষ বিশ্বাস বলেন, অনিয়ম করে ভবন নির্মাণের কারণে শুধু ভবন মালিক নন, আশপাশের বাসিন্দারাও ক্ষতির শিকার হতে পারেন। তাই শুরু থেকেই অনুমোদিত নকশা ও নির্ধারিত নির্মাণবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।

দুর্যোগপ্রবণ বরগুনায় পরিকল্পিত বসতির তাগিদ: সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা বরগুনায় নিরাপদ ও টেকসই বসতি নির্মাণের গুরুত্ব অন্য এলাকার তুলনায় বেশি। শুধু আবাসন তৈরি করলেই হবে না, সেই আবাসনকে হতে হবে দুর্যোগসহনশীল, পরিবেশবান্ধব ও পরিকল্পিত।

বক্তাদের মতে অপরিকল্পিত বসতি সম্প্রসারণে কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্যহীনতা, যোগাযোগ ব্যবস্থায় চাপ এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ে। একটি নিরাপদ ও টেকসই বসতি শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, এটি জীবন, সম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে জড়িত।

পরিকল্পিত বসতি নিশ্চিত করতে প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।



  
  সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com