শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
জরুরি চিকিৎসা নিতে ব্যাংককে পাড়ি জমালেন মির্জা ফখরুল
  Date : 13-05-2025
Share Button

খুলনা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন।

তিনি সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের খ্যাতনামা রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। তিনি আরও বলেন, গতকাল (১২ মে) চোখে সমস্যার কারণে মির্জা ফখরুলকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত অস্ত্রোপচারের জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।

চোখের রেটিনাজনিত সমস্যার জন্য এটি একটি জরুরি চিকিৎসা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



  
  সর্বশেষ
শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’
ডয়চে ভেলে’র চোখে তারেক রহমানের দেশে ফেরা
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com