মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাপত্র মহাসড়কের এনে আগুন
  Date : 24-11-2026
Share Button

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর করে মালামাল বের করে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলন চলছিল, এসময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতরা যুক্ত হয়। এরপর তারা মহাসড়ক অবরোধ করে, একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাপত্র মহাসড়কের এনে আগুন
সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে
শেখ হাসিনা বাংলাদেশের ৮৪ মিশনের যেখানেই যাবেন সেখানেই গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরেই আসতে হবে’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com