বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
গাজীপুরের শ্রমিক বিক্ষোভ : ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি
  Date : 17-11-2026
Share Button

গাজীপুর প্রতিনিধি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের জেরে মঙ্গলবারও ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এ ছাড়া সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।

পুলিশ সুপার আরও জানান, এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্প এলাকায় কোনো ধরনের হট্টগোলের খবর পাওয়া যায়নি।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com