মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
  Date : 17-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি। “আমাদের সাথে এ ব্যাপারে তাদের কোনো কথাই হয়নি,” পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।

বিবিসি বাংলায় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের সূত্রে শেখ হাসিনার বিষয়ে ভারতের তরফ থেকে দুটি শর্ত দেওয়ার কথা বলা হয়েছিল। সেই বিষয়টি উল্লেখ করেই সাংবাদিকরা তার কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন।

জবাবে তিনি আরও বলেছেন, “প্রতিবেদন অফিশিয়াল জায়গা থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে অফিশিয়ালি কিছু আসলে আমরা সেটা গ্রহণ করে জবাব দিবো”।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার চেয়ে বিশাল ব্যাপার। আমাদের ইস্যুজ আছে যা আমরা কূটনীতি দিয়ে সমাধান করবো। ভারতে বসে তিনি বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন”।

ভারত ও বাংলাদেশের মধ্যকার কনস্যুলার সংলাপ বন্ধ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সভাটি বাতিল হয়নি, পিছিয়েছে”। ১৭ ও ১৮ই নভেম্বর ওই সংলাপ হওয়ার কথা ছিল’’।

শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “আমি যতদূর জানি বাংলাদেশের নাগরিক হওয়াটাই পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে না। আপনি যদি সাজাপ্রাপ্ত হন, যা যা হয়েছে ২০২৪ সালে জুলাইতে সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তার আওতায় রায় হয়েছে ও তিনি সাজাপাপ্ত, ফাঁসির আসামী। সে জায়গায় ওনি কিভাবে আসবেন সেটি ল মিনিস্ট্রি খতিয়ে দেখছে”।

“আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি আসবেন ও সাজা ভোগ করবেন,” বলেছেন তিনি। শেখ হাসিনাকে সাজা দেওয়াটা লক্ষ্য হলে তাকে ট্রাভেল পাস দিয়ে আসতে দিয়ে ইমিগ্রেশনেই তাকে আটক করার সুযোগ বাংলাদেশ কেন নিবে না – এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নিবে না। ভারত যদি রেসপন্স করে তাহলে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য সহজ হয়।’’

দিল্লিতে বাংলাদেশ মিশনে শেখ হাসিনার পক্ষে আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি ল ফার্ম দিয়েছে। মিশন সেটা পেয়েছে ও সরকার সেটা দেখছে। আইন অনুযায়ী নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চিত করে না। সাজাপ্রাপ্ত হলে সরকার দায়বদ্ধ না যে কাউকে পাসপোর্ট দিতে”।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com