মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
জমি নিবন্ধনে নতুন বাজারমূল্য জানুয়ারি থেকে কার্যকর
  Date : 17-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজাভিত্তিক ও শ্রেণিভিত্তিক জমির বাজারমূল্য নির্ধারণের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে এ কাজ সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা কমিটির সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে নতুন মূল্য তালিকা নির্ধারণ ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারা দেশে কার্যকর হবে। নির্দেশনায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনার বিধান করা হয়েছে। একই মৌজার বিভিন্ন বৈশিষ্ট্যের জমির জন্য একাধিক ক্লাস্টার করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com