বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
জাতীয় বিশ্ববিদ্যালয় : ১৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য
  Date : 17-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা করে প্রায় ১৩ ঘণ্টা নিজ কার্যালয় অবরুদ্ধ থেকে ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্য পুলিশের সহায়তায় ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়েন। এক পর্যায়ে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপাচার্য তার নিজ কার্যালয়ে ফিরে যান। সেখানে গিয়েই তিনি সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন।

এদিকে আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে মোকাবিলায় সোমবার রাতেই জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়। এর আগে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে তিনি পুলিশ প্রহরায় বেরিয়ে যান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক অধিকার আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন রানা জানান, যেহেতু কর্তৃপক্ষ তিন দিনের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী রোববার থেকে ফের আন্দোলনে যাবে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com