নিজস্ব প্রতিবেদক
গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মনে জ্বালায় টাকা দিয়ে মানুষ অনেক কিছুই লেখাতে পারে। তবে ইচ্ছা আর বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা হলো কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ চুক্তি ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি যদি স্বপ্নের মতো দেখে যে আমি হেঁটে হেটে বাংলাদেশে ঢুকে গেলাম, তাহলে তো হবে না। তিনি তো আর নিয়মিত বাণিজ্যিক যাত্রী না। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে কড়া নজরদারিতেই দেশে ফিরতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড এক জায়গা থেকেই দেখে, আওয়ামী সন্ত্রাসবাদ। দিল্লি থেকে হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব হয়।’
বর্তমানদিন/ফআ