মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
  Date : 24-11-2026
Share Button

নিজস্ব প্রতেবেদক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার একটি নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু নয়।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

এ সময় জিয়াউল আহসানের বিচার প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত চায়।’

পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে। পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
শেখ হাসিনা বাংলাদেশের ৮৪ মিশনের যেখানেই যাবেন সেখানেই গ্রেপ্তার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরেই আসতে হবে’
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ক্ষেপণাস্ত্রের রাসায়নিক, ইন্দোনেশিয়ায় আটক
ভূমি নিবন্ধনে অটোমেশন: কমবে জালিয়াতি, হয়রানি ও মামলা-মোকদ্দমা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com