বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, কর্মসংস্থান সৃষ্টিতে জরুরি সংস্কার প্রয়োজন: বিশ্বব্যাংক
  Date : 11-04-2026
Share Button

বিশ্বব্যাংক তাদের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে জানিয়েছে যে, টানা তিন বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতিতে চলছে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় দ্রুত ও সাহসী সংস্কার প্রয়োজন।

প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ৩.৯ শতাংশে নেমে আসতে পারে এবং মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের উচ্চপর্যায়ে থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলেছে, যার ফলে ২০২৫ সালে দারিদ্র্যের হার বেড়ে ২১.৪ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এর ফলে নতুন করে প্রায় ১৪ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। এছাড়া ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩০.৬ শতাংশে পৌঁছানো এবং কর-জিডিপি অনুপাত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন (৭ শতাংশের নিচে) হওয়াকে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

তবে ২০২৬ সালের নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা এবং কাঠামোগত সংস্কার নিশ্চিত করা গেলে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com