সোমবার, আগস্ট ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
অংশীদারিত্বে সমৃদ্ধি নিয়ে নোভো গ্রুপের ‘ইনভেস্টরস মিট-২০২৬’ অনুষ্ঠিত
  Date : 17-05-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যবসায়িক গ্রপ নোভো গ্রুপ এর উদ্যোগে ‘ইনভেস্টরস মিট- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকাতে অবস্থিত নোভো টাওয়ারে গত ১৪ মে ২০২৬ তারিখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মূল প্রতিপাদ্য ছিলো “আজকের অংশীদারিত্ব, আগামী দিনের সমৃদ্ধি”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জেটরো, কোইকা এর প্রতিনিধিদল, দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, সংবাদকর্মী এবং নোভো গ্রুপের ব্যবসায়ী অংশীদারগণ।

অনুষ্ঠানে বক্তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে যৌথ বিনিয়োগ ও শক্তিশালী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। নোভো গ্রুপের পক্ষ থেকে ব্যাবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান তাঁর ধন্যবাদ বক্তব্যে জানান, তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। খাতগুলোর মধ্যে রয়েছে- কৃষি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও সামুদ্রিক খাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন ও খাদ্য নিরাপত্তা, ব্লু ইকোনমি এবং সামুদ্রিক সম্পদ, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব শিল্প, লজিস্টিকস, অবকাঠামো এবং ডিজিটাল সমাধান, ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল পার্টস এবং প্লাস্টিক, ইভি ব্যাটারি, সেমিকন্ডাক্টর, খেলনা এবং প্রযুক্তিগত টেক্সটাইল, আইসিটি প্রভৃতি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতের অবদান অনস্বীকার্য। নোভো গ্রুপের এই উদ্যোগ বিভিন্ন খাতের দেশি-বিদেশি বিনিয়োগকে আরও ত্বরান্বিত করবে।”

অনুষ্ঠানটির শেষ অংশে “আসুন একসাথে একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি” এই বার্তা ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হয়।



  
  সর্বশেষ
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com