মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু
  Date : 06-07-2025
Share Button

অনলাইন ডেস্ক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ও স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে৷

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com