শনিবার, মে ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারবেন না সরকারি কর্মীরা
  Date : 03-09-2024
Share Button

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ব অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার নিষিদ্ধ করেছে পাকিস্তান। এই আদেশের বাস্তবায়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় সচিব ও অন্যান্য কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ।

এতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মী পূর্ব অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কথা বলতে পারবেন না। তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় মতামত বা বিবৃতি প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, কোনো সরকারি কর্মকর্তা অননুমোদিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সরকারি নথি বা তথ্য শেয়ার করতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়েছে, পাকিস্তান সরকারের কোনো কর্মচারী তার রাজনৈতিক মতামতের সমর্থনে কোনো কিছু ফরোয়ার্ড করতে পারবেন না।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীরা অনুপযুক্ত শব্দ ব্যবহার না করতে বাধ্য। তারা সরকারি বিষয়ে অযাচাইকৃত এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অংশ হতে পারেন না।

সরকারি কর্মচারীরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় সরকারের ‘সুনাম নষ্ট’ করতে পারে, এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবেন না।

এমনকি, সরকারি নীতি, সিদ্ধান্ত, জাতীয় সার্বভৌমত্ব বা দেশের মর্যাদার বিরুদ্ধেও সরকারি কর্মচারীদের কোনো ধরনের মন্তব্য করা নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

দেশটির সব বেসামরিক কর্মচারীকে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com