সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   স্বাস্থ্য চিকিৎসা
এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন
  Date : 03-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

তিনি বলেন, বুধবার (৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে আপিল বিভাগের বেঞ্চে এজলাস চলাকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

২০২২ সালের ৮ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি হন জাহাঙ্গীর হোসেন সেলিম। এক যুগ ধরে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর ওইদিন বিকেলেই তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার (কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখা) মামলা, ব্লগার রাজীব হত্যা মামলা, খুলনার রাকিব ও সিলেটের রাজন হত্যা মামলা এবং কনডেম প্রিজনার ঐশীসহ বহু গুরুত্বপূর্ণ মামলার ডেথ রেফারেন্সের রায় প্রদান করেন।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com