সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
  Date : 25-01-2024
Share Button


অনলাইন ডেস্ক
রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে-পরে কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটা থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। যার মূল সূত্রপাত হয় বেলা সাড়ে এগারোটায়। দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী মোতাহার বলেন, আমাদের এক সহপাঠীকে সিটি কলেজের ছাত্ররা মারধর করছে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে সিটি কলেজের দিকে চলে যায়। বিষয়টি নিয়ে ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে। এবিষয়ে জানতে সিটি কলেজের প্রিন্সিপাল প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com