সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
সিলেটে ট্রাকের চাপায় ৩ মটরসাইকেল আরোহীর মৃত্যু
  Date : 28-04-2024
Share Button

 

তামভীর আহমদ স্বপন, সিলেট ব্যুরো অফিস:

ট্রাক মটরসাইকেল সংঘর্ষে সিলেটে তিন যুবকের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুকুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), একই গ্রামের ছাদ উদ্দিনের ছেলে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলযোগে স্থানীয় সোনাসার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার, রেদোয়ান ও মঞ্জুর। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের ইটভাটার পাশে পৌঁছামাত্র বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ওই তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে এবং একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন। থানায় এবিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

তাস/সি-২৮.০৪.২৪



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com