শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি
  Date : 20-11-2026
Share Button

বরগুনার বামনা আর ভাঙনের আতঙ্কে থাকবে না — অন্তত কাগজে-কলমে এমন আশার খবরই এলো ঢাকা থেকে। বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহরকে বাঁচাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটকে টিকিয়ে রাখতে এবং দুটি পোল্ডারের ভেতরে পানির স্থায়ী ব্যবস্থা করতে নতুন করে সাজানো প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা অধিদপ্তর থেকে গত ১৬ নভেম্বর পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বোর্ডের হিসাব অনুযায়ী, এই কাজে খরচ ধরা হয়েছে ১৩১ কোটি ১৩ লাখ টাকা। সব ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত চলবে এই প্রকল্প।

বামনার মানুষের কাছে বিশখালী নদী একদিকে জীবিকা, আরেকদিকে আতঙ্ক। প্রতিবছর ভাঙনে জমি যায়, ঘর যায়, লঞ্চঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আবার পোল্ডারের ভেতরে পানি জমে ফসল নষ্ট হয়।

এই প্রকল্পের অধীনে বামনা শহরকে ভাঙন থেকে রক্ষা করা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা করা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এর ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

এর ঠিক আগের দিন, ১৫ নভেম্বর সংসদ ভবনে বরিশাল বিভাগের এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চীফ হুইপ নূরুল ইসলাম মনি স্পষ্ট করে বলেন, উপকূলের জন্য প্রকল্প করতে হবে উপকূলকে বুঝে। শুধু টাকা খরচ করলেই হবে না, কাজের মান ঠিক রাখতে হবে, অপচয় বন্ধ করতে হবে।

এসময় তিনি বামনা, বেতাগী, পাথরঘাটার নদীভাঙন, জলাবদ্ধতা আর দুর্যোগের কথা বিশেষভাবে তুলে ধরেন।

স্থানীয়দের মতে, চীফ হুইপের এই বক্তব্যের পর বামনার এই ডিপিপি জমা পড়াটা শুধু কাকতালীয় নয়, এটা উপকূলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

এখন মন্ত্রণালয়ের যাচাই কমিটি এই ডিপিপি পরীক্ষা করে দেখবে। অনুমোদন পেলেই শুরু হবে মাঠের কাজ।তবে বামনার মানুষের একটাই কথা — “কাগজে আর না, এবার মাটিতে কাজ দেখতে চাই।”



  
  সর্বশেষ
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি
ঢাকা কাস্টমস হাউজে চোরাচালানের জাল, নেপথ্যে কারা?
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com