সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
গোপালগঞ্জ প্রসঙ্গ : ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  Date : 16-11-2026
Share Button

গোপালগঞ্জ প্রতিনিধি

ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার দুপুরে মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।

মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। বাদী আব্দুল কাইয়ূম শরীফ উপজেলার টেংরাখোলা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, ৯ নভেম্বর রাত ১০টার দিকে আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আকিজ জুট মিলের দিকে সরে যায়। পরে পুলিশের অপর একটি টহল দল এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে এজাহারে বলা হয়। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জ প্রসঙ্গ : যা আছে গোয়েন্দা প্রতিবেদনে
গোপালগঞ্জ প্রসঙ্গ : ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
গোপালগঞ্জ প্রসঙ্গ : ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জ প্রসঙ্গ : নতুন জেলা প্রশাসক সরফরাজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com