সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গোপালগঞ্জ প্রসঙ্গ : নতুন জেলা প্রশাসক সরফরাজ
  Date : 16-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জেলায় নতুন প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জ প্রসঙ্গ : যা আছে গোয়েন্দা প্রতিবেদনে
গোপালগঞ্জ প্রসঙ্গ : ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
গোপালগঞ্জ প্রসঙ্গ : ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জ প্রসঙ্গ : নতুন জেলা প্রশাসক সরফরাজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com