বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
  Date : 19-11-2026
Share Button

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সড়কে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটেছে। কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী তার বাড়িতে হামলা এবং পরবর্তীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর দুপুর ১টার দিকে মুকসুদপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করছেন এবং লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন। কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।

এ ছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া এবং কাশিয়ানীতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোন অভিযান চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে ২১ প্লাটুন বিজিবি এবং আট প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় বাড়ছে উত্তেজনা।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
শহিদ মিনারের রূপকার হামিদুর রাহমান এর মৃত্যুবার্ষিকী আজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com