রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
দুই নেতাকে মুক্তিতে সময় বেঁধে দিল ককরোচ জনতা পার্টি
  Date : 18-10-2026
Share Button

আন্তর্জাতিক ডেস্ক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজকের মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানায়, এ বিষয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবালের সঙ্গে পরামর্শ করেছে তারা। দলটির দাবি, সৌরভ ও আশুতোষ কোনো অপরাধ করেননি এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেআইনি হেফাজতে আটকে রাখা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচ দিনের বিচারিক হেফাজত শেষ হতে চললেও দুই নেতার মুক্তি না পাওয়ার বিষয়ে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তারা।

বার্তা সংস্থা পিটিআইকে রত্না সিং জানান, সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬ ও ১৭০ ধারা প্রয়োগ করা হয়েছে।

রত্না সিং আরও বলেন, জাতীয় পতাকা উত্তোলন করা কোনো অপরাধ নয়। সিজেপির আন্দোলনের ডাক সব সময় শান্তিপূর্ণ এবং সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানানোই তাদের উদ্দেশ্য।

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। দিল্লির পাশাপাশি দেশটির বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে এ কর্মসূচি।

শনিবার (১৭ অক্টোবর) মহারাষ্ট্রের পুনেতে কালেক্টর অফিসের কাছে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ করে দলটি। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেখানে শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান দেন। এ প্রক্রিয়া পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com