মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
পাকিস্তানি সুন্দরী গোয়েন্দার ফাঁদে ভারতীয় নৌবাহিনীর সদস্য
  Date : 05-10-2026
Share Button

আন্তর্জাাতিক ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) পা দিয়ে পাকিস্তানের এক নারী এজেন্টের কাছে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি নামের ওই ৩১ বছর বয়সি নাবিককে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।

একটি ট্রেনিং কোর্সের জন্য তিনি কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন। তদন্তে জানা গেছে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা প্রদীপের সঙ্গে যোগাযোগ বাড়ায়। এই অনলাইন সম্পর্কের জালে জড়িয়ে তিনি বিশাখাপত্তম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচল ও নানা কৌশলগত গোপন তথ্য ওই এজেন্টের কাছে পাচার করেন।

দীর্ঘদিন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর পুলিশ তাকে নজরদারিতে রেখে অবশেষে গ্রেফতার করে। মুখার্জি গ্রেফতারের সময় একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে অবস্থান করছিলেন। গুপ্তচরবৃত্তির এ ঘটনাটি সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ‘হানি ট্র্যাপ’ নামে একটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com