বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
রামপুরা থানা বিএনপি ও শ্রমিক দলের অসুস্থ দুই নেতার বাসায় গেলেন রুবেল হক বিশু
  Date : 24-11-2026
Share Button
 রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলু এবং শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজকে দেখতে তাঁদের বাসায় গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হক বিশু।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে খিলগাঁওয়ের তালতলা এলাকায় হেলাল কবির হেলুর বাসায় যান তিনি। এ সময় হেলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন রুবেল হক বিশু।

এসময় হেলাল কবির হেলুকে রামপুরা থানা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উল্লেখ করে বিগত আন্দোলন-সংগ্রামে তার অবদানের স্মৃতিচারণ করেন তিনি।

পরে, খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায় শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের বাসায় যান রুবেল হক বিশু। এসময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী দুই সৌজন্য সাক্ষাতে রুবেল হক বিশুর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান বাবু, যুবদল নেতা মো. ফয়সাল খান এবং রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিউদ্দিন খান কাজল ও আকবর চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন হেলাল কবির হেলু। অন্যদিকে, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজের রাজধানীর মিরপুরের আল হেলাল স্পেশালাইজড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

দলীয় নেতাদের অসুস্থতার সময়ে তাঁদের পাশে দাঁড়ানো এবং নিয়মিত খোঁজখবর নেওয়ার এই উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সাংগঠনিক ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।



  
  সর্বশেষ
ইন্দোনেশিয়ায় আটক ‘এমভি স্টার লাইন’ বাংলাদেশগামী হওয়ার কোন তথ্য নেই
ফের উত্তাল গাজীপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাপত্র মহাসড়কের এনে আগুন
সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com