শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
যাকে ‘মেসির উত্তরসূরী’ বলে মন্তব্য করেছিলেন তার মা
  Date : 19-11-2026
Share Button

ক্রীড়া ডেস্ক

বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে দিয়ে শেষটা তাদের দারুণই হয়েছে। নতুন মেয়াদে দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনির নজর এখন সামনের দিকে। লিওনেল মেসির জায়গায় সহসাই কাউকে দেখার সম্ভাবনা কম থাকলেও, তার যোগ্য উত্তরসূরি কে হবেন সেই আলোচনা আছে। মেসির মা সেলিয়া কুচিত্তিনি তরুণ এক ফুটবলারকে সেই সম্ভাবনায় রেখেছেন।

রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিশ্লেষক ফ্যাবিয়ান পাজ। তিনি আবার তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো পাজের চাচা। তিনি জানান, লিওনেল মেসির মা সেলিয়ার সঙ্গে একবার নিকো পাজের এমন একটি কথোপকথন হয়েছিল, যা আগে কখনও প্রকাশ্যে আসেনি। সেখানে নাকি মেসির উত্তরসূরি হিসেবে পাজকে অভিহিত করেছিলেন সেলিয়া।

ফ্যাবিয়ান পাজ বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি যখন তাকে (পাজ) দেখতে গিয়েছিলাম, তখন সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগে ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।”’

সাক্ষাৎকারের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল মেসির মায়ের সঙ্গে নিকোর সাক্ষাতের ঘটনা। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। মনুমেন্তালে অনুষ্ঠিত সেই ম্যাচের পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে মেসির মায়ের সঙ্গে দেখা হয় নিকোর। তবে তার বড় মন্তব্য সত্ত্বেও নিকোর পা মাটিতে ছিল জানিয়ে চাচা ফ্যাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির কাছাকাছি থাকা মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং একসঙ্গে খেলা। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলা!’
ফ্যাবিয়ানের তথ্যমতে, স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো আর্জেন্টিনায় বসবাস করেন না।

জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে এখানকার ফুটবল-উন্মাদনা তাকে বিস্মিত করে। তার চাচা’র ভাষায়, ‘সে এখানে থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অনন্য আবেগ ও উন্মাদনা দিয়ে উপভোগ করা হয়। বিষয়টি তাকে এখনও বেশ অবাক করে।’ রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এরই মাঝে আর্জেন্টিনা জাতীয় দলে নিজেকে ভালোভাবে থিতু করেছেন। এমনকি ভবিষ্যতে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি পরায় তার সম্ভাবনা দেখছেন অনেকে। যদিও পাজ বলেন, ‘সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবি না। আমার ভাবনায় থাকে এমন দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দল এবং এত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। আমি এসবের জন্যই খেলি এবং এটা চালিয়ে যেতে চাই।’

আর্জেন্টিনার জার্সিতে সর্বশেষ ৫ ম্যাচে ৬টি গোল করেছেন নিকো পাজ। কোস্টারিকা ম্যাচেও ছিল দুর্দান্ত দুটি গোল। ২২ বছর বয়সী এই প্রতিভাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কালোনিও, ‘নিকো এমন একজন খেলোয়াড়, যার কাছ থেকে আরও বেশি কিছু পাওয়ার আছে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো খেলেছিল। তাকে দেখে মনে হয়, সে সত্যিকারের একজন ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তার যত্ন নেব। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দায়িত্ব নিয়ে খেলেছে।’

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
শহিদ মিনারের রূপকার হামিদুর রাহমান এর মৃত্যুবার্ষিকী আজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com