বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
পর্তুগালের হারে সন্তুষ্ট রোনালদোর মা
  Date : 17-11-2026
Share Button

ক্রীড়া ডেস্ক

অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানিয়ে ডেনমার্কে বিপক্ষে ম্যাচের আগে ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামে পর্তুগালের সবাই। কিন্তু সেই ম্যাচে তারা হেরেছে ৪-১ গোলে। তবে সেই পর্তুগালের পরাজয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো।

রোনালদোর মায়ের ক্ষোভের মূল কারণ ছিল, ম্যাচের আগে রোনালদোকে দেওয়া দলের বিশেষ সম্মাননা।
রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আভেইরার মতে, দলের পক্ষ থেকে দেওয়া ওই সম্মাননা ছিল প্রতারণার মতো। ম্যাচের আগে পর্তুগাল দলের খেলোয়াড় ও মাসকটরা রোনালদোর ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। তিনি , ‘সম্মাননাটা তাকে সামনে রেখেই দেওয়া উচিত ছিল, তাকে ছাড়া নয়। স্পোর্টিংয়ে তার জন্য সম্মাননার আয়োজন করা হবে। এখানে তাকে যথাযথ মূল্যায়ন করা হয়।’

তিনি আরও বলেন, ‘তারা তার সঙ্গে প্রতারণা করেছে। এমনকি সতীর্থদের কাছ থেকেও তিনি সম্মান পাননি।’ রোনালদোর মায়ের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল পর্তুগাল কোচ জর্জ জেসুসকে। বিষয়টি শান্ত করার চেষ্টা করে তিনি বলেন, ‘মা তো মা-ই, এ নিয়ে আর কিছু বলার নেই। আমি তার কথাগুলো বুঝতে পারছি। একজন মা নিজের সন্তানের পাশে সব সময় থাকেন, প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্তও। তিনি খুবই স্নেহশীল একজন মা, সন্তানদের বড় করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে।’

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক
রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
‘শেখ হাসিনার বিষয়ে শর্ত নিয়ে ভারতের সাথে কথাই হয়নি’
শ্রমিক বিক্ষোভ: টঙ্গীর ৩৫ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com