ক্রীড়া প্রতিবেদক
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ‘ক্যারম একক’ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক বর্তমানদিন’র ইকরামুল কবীর টিপু, রানার আপ হয়েছেন ঢাকা পোস্ট’র জসীম উদ্দীন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২.৩০ মি. সেমিফাইনাল খেলায় যুগান্তর পত্রিকার সিরাজুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ইকরামুল কবীর টিপু। অপর ম্যাচে সাইফুল ইসলামের বিপক্ষে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেন জসীম উদ্দীন। ক্যারম একক খেলায় অংশগ্রহণ করেন ২১ সদস্য।
খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম। এসময় সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফরসহ ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ক্র্যাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দাবা খেলার মধ্য দিয়ে এবারের ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ শুরু হয়। ইতোমধ্যে দাবা, লুডু (ভাবীদের), কল ব্রীজ ও অকশন ব্রীজ ও ক্যারম একক খেলা সম্পন্ন হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার ক্যারম দ্বৈত খেলা রয়েছে।
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা রয়েছে: ক্যারম দ্বৈত ও ফুটবল।
বর্তমানদিন/ফআ