বুধবার, অক্টোবর ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের
  Date : 20-10-2026
Share Button

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট মাত্র -০.০৬ ও -০.২৮ কমেছে। কারণ দুই দেশের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০।

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে খেলেছিল। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে ১১৭৫.৩৫ হয়েছে। বাংলাদেশ মিয়ানমারকে হারিয়ে গত বছর এশিয়া কাপে প্রথমবারের মতো খেলা নিশ্চিত করেছিল। এতে ঐ উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি হওয়ায় বাংলাদেশ ফিফার শিরোনামে এসেছিল।

বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫ থেকে ৫৬ হয়েছে। ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্র করায় মিয়ানমারের -৫.৫৪ পয়েন্ট কমেছে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
কমল স্বর্ণের দাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ইশরাক হোসেনকে নিয়ে যত নাটক
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com