| |
| মার্শাল আর্ট ক্লাব কাপ কারাতে: দ্বিতীয় দিনে চ্যাম্পিয়ন হোসাইন দোজো, রানারআপ সাহাদাত একাডেমি |
| |
| |
| স্পোর্টস ডেস্ক:
মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় দিনে কিউকুশীন-কান কারাতে বাংলাদেশে একক আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘হোসাইন দোজো’। প্রতিযোগিতায় দারুণ লড়াই চালিয়ে রানারআপ স্থান অর্জন করেছে ‘সাহাদাত কিউকুশীন-কান ফুল-কনটাক্ট কারাতে একাডেমি’।
গতকাল শনিবার (২৫ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউকুশীন-কান কারাতে ক্যাটাগরিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হোসাইন দোজো মোট ১৭টি পদক জয় করে তালিকার শীর্ষে অবস্থান নেয়। তাদের ঝুলিতে রয়েছে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ (তাম্র) পদক।
অন্যদিকে, সর্বোচ্চ ৩৭টি পদক জিতে প্রতিযোগিতায় রানারআপ হয়েছে সাহাদাত কিউকুশীন-কান ফুল-কনটাক্ট কারাতে একাডেমি। তারা ৬টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ২২টি ব্রোঞ্জ পদক অর্জন করে তাদের শক্ত অবস্থানের জানান দিয়েছে।
প্রতিযোগিতায় কারাতেবিদদের এই দুর্দান্ত লড়াই উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। আজ প্রধান অতিথী সবার মধ্যে পুরস্খার বিতরণ করবেন।
|
| |
|
|
|
| |
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
| |
|