শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
র‌্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ
  Date : 19-11-2026
Share Button

ক্রীড়া ডেস্ক

নভেম্বরের ফিফা উইন্ডো শেষ হয়েছে মঙ্গলবার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ সআনুষ্ঠানিকভাবে র‌্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের ১৮২তম অবস্থানেই রয়েছেন থমাস ডুলির শিষ্যরা।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছে মোট তিনটি ম্যাচ। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তারা। এরপর ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়, আর ১৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হার সেমিফাইনালে।

শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের ৪.৯৭ পয়েন্ট যোগ হয়। আর পাকিস্তান ম্যাচে -৫.৫৭ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ভুটান ম্যাচের পয়েন্টের হিসাব ফিফার ওয়েবসাইটে দেখা যায়নি। ৫-১৭ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আট ম্যাচের মধ্যে ফিফার ওয়েবসাইটে স্বীকৃতি প্রাপ্ত ম্যাচ মাত্র দু’টি। দু’টিই বাংলাদেশের। অন্য ছয়টি ম্যাচ ফিফার তালিকায় দেখা যায়নি। নভেম্বরে ফিফা উইন্ডো ছিল ৯-১৭ নভেম্বর। গতকাল সাফের ফাইনাল হলেও ওয়েবসাইটে সেই ম্যাচও ভারত-পাকিস্তানের পয়েন্টের হিসাবে প্রদর্শন করছে। ভারত নভেম্বর উইন্ডোতে নিউজিল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে।

ভারতের প্রোফাইলে সেই দুই ম্যাচই প্রদর্শন করছে। ফিফা উইন্ডোর মধ্যে খেলা ১৭ নভেম্বর পাকিস্তান এবং ১১ নভেম্বর মালদ্বীপের ম্যাচ প্রদর্শন করছে না। ভুটান এই উইন্ডোতে তিন ম্যাচ খেললেও একটিও ফিফার হিসাবে নেই। কারণ ৫ ও ৮ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি ছিল ফিফা উইন্ডোর বাইরে। আর ভারত ফিফা উইন্ডোতে আরেক দলের বিপক্ষে খেলায় সেটিও হিসেবে আসেনি। মালদ্বীপও সেই গ্যাড়াকলে পড়েছে।

টুর্নামেন্ট শুরুর আগে সাফ সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বেশ দৃঢ়কণ্ঠেই মিডিয়ায় বলেছিলেন, ‘ভারতের ম্যাচগুলো ফিফা স্বীকৃতি পাবে।’ ভারতের কোনো ম্যাচেই ফিফার তালিকায় নেই, প্রতিপক্ষেরও কোনো পয়েন্ট যোগ হয়নি। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কম্পিটিশন ম্যানেজার আসিফের সাথে যোগাযোগ করতে বলেন।

আসিফের কাছ থেকে এই সংক্রান্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সাফের সাধারণ সম্পাদককে পুনরায় এই বিষয়ে জিঞাসা করা হলে ব্যাংকক থেকে তিনি জানান, এই বিষয়ে তিনি কম্পিটিশন ম্যানেজারের সঙ্গে আলাপ করে কাল জানাবেন।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
শহিদ মিনারের রূপকার হামিদুর রাহমান এর মৃত্যুবার্ষিকী আজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com