রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধূলা
বিদায়ের মঞ্চ প্রস্তুত, দেশে ফিরলেন মেসি
  Date : 03-10-2026
Share Button

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে প্রস্তুত হয়েছে মঞ্চ । শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আগামী সপ্তাহে বুয়েনস এইরেসে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

শুক্রবার সকালে ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের নিয়ে রোসারিওর ইস্লাস মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মেসি। এরপর ফুনেসের বাড়িতে কিছু সময় বিশ্রাম নিয়ে শেষ ম্যাচের প্রস্তুতির জন্য চলে যান এজেইজা অনুশীলন কেন্দ্রে।

এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, শনিবার ৩ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর মেসি আর্জেন্টিনায় ফিরবেন। শেষ পর্যন্ত পরিকল্পনার চেয়ে আগেই দেশে ফিরলেন মেসি।

এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের সেরা গোলসংখ্যার একটি মৌসুম কাটানোর পরই এই সিদ্ধান্ত জানান তিনি। মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সিও তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জার্সিতে মেসির বিখ্যাত ১০ নম্বরের চারপাশে মে মাসের সূর্য ও লরেল পাতার নকশা রাখা হয়েছে।

আগামী মঙ্গলবার ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও মেসির সম্মানে বিদায়ী অনুষ্ঠান ও শ্রদ্ধা জানানোর জন্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে আয়োজন শুরু হবে। আবেগঘন সেই বিদায়ী আয়োজন শেষে মেসি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। এরপর ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষ করার প্রস্তুতি নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com