বুধবার, নভেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধের চেষ্টা
  Date : 11-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, `শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই।`

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করেন। পরে জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে এসব এলাকার বেশ কিছু কারখানা ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, `আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে।

আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জিরাবো থেকে জামগড়া এলাকা পর্যন্ত সড়কের দুই পাশের অধিকাংশ কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে। সকালে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।`

ওসি তারিকুল ইসলাম বলেন, `সকালে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আমাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধেরও চেষ্টা করে।`

শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী সাময়িক বরখাস্ত
বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, কমেছে বায়ুদূষণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com