রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বরগুনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
  Date : 04-10-2026
Share Button

মোঃ মিরাজ হোসেন, বরগুনা প্রতিনিধি

"উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়" — এই প্রতিপাদ্যে সারাদেশের মতো বরগুনায়ও পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্প সহায়ক কেন্দ্রের কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা।

এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রতি বছর ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনের মূল উদ্দেশ্য হলো কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, বরগুনা কৃষি ও মৎস্য নির্ভর জেলা। এখানকার ঐতিহ্যবাহী শুঁটকি, তরমুজ, মুগডালসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কৌশল ও দক্ষ জনশক্তির সমন্বয় জরুরি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে স্বল্প খরচে অধিক উৎপাদন সম্ভব হবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।



  
  সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com