শনিবার, নভেম্বর ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বরেকর্ড গড়ল অ্যাডজি ট্রিমস লি.
  Date : 21-11-2026
Share Button

বিশেষ প্রতিনিধি

পরিবেশবান্ধব শিল্পায়নে অনন্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এ অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবেশবান্ধব ভবন কাউন্সিলের কাছ থেকে পেয়েছে মর্যাদাপূর্ণ এলইইডি প্লাটিনাম সনদ।

শুক্রবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট খাতের বৈশ্বিক তুলনামূলক তথ্য অনুযায়ী, প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে ৯৭ পয়েন্টই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। ফলে অ্যাডজি ট্রিমস লিমিটেডের এ সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বাংলাদেশের শিল্প খাতের জন্যও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠানটির এ অর্জন পরিবেশবান্ধব শিল্পায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

পরিবেশবান্ধব শিল্পায়নে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এর আগে ২০২৫ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করে অ্যাডজি ট্রিমস লিমিটেড। বাংলাদেশের প্যাকেজিং, ট্রিমস ও অ্যাকসেসরিজ খাতে প্রতিষ্ঠানটির জন্য এটি ছিল উল্লেখযোগ্য জাতীয় স্বীকৃতি। এর ধারাবাহিকতায় ২০২৬ সালে এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪ শ্রেণিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করে প্রতিষ্ঠানটি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এ দুটি অর্জন পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই শিল্পায়নে অ্যাডজি ট্রিমস লিমিটেডের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।

ইনডেট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান অ্যাডজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। পরে ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রায় ৫৪ ধরনের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতাদের জন্য এক ছাদের নিচে সমন্বিত পণ্য সংগ্রহ ও সরবরাহসেবা দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়। বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, প্রকৌশলী, কারিগরি কর্মী ও ব্যবস্থাপনা দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি ক্রেতা, আন্তর্জাতিক ব্র্যান্ড সহযোগী, ব্যবসায়িক অংশীদার, সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের আস্থা ও সহযোগিতা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানানো হয়।

ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পকারখানার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশের প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখা। প্রতিষ্ঠানটির ভাষ্য, ৯৭ পয়েন্ট তাদের অর্জন, ১ হাজার ৮০০ সহকর্মী তাদের শক্তি, ক্রেতাদের আস্থা তাদের অনুপ্রেরণা। আর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরাই তাদের সবচেয়ে বড় গর্ব।

অপরদিকে, পরিবেশবান্ধব শিল্পায়নে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। দেশে লিড (এলইইডি) সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্য দিয়ে বিশ্বে সর্বাধিক লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের আরও ১২টি তৈরি পোশাক, টেক্সটাইল ও অ্যাকসেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অর্জন করেছে।

নতুন কারখানাগুলোর মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে সনদ পেয়েছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্লাটিনাম ক্যাটাগরিতে ১৩৪টি, গোল্ড ক্যাটাগরিতে ১৪৮টি, সিলভার ক্যাটাগরিতে ১৬টি এবং সার্টিফায়েড ক্যাটাগরিতে ৪টি কারখানা রয়েছে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৭ পয়েন্ট অর্জন করেছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লাটিনাম ক্যাটাগরিতে সনদ পেয়েছে।

নতুন প্লাটিনাম সনদপ্রাপ্ত অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের টোক নগরে অবস্থিত ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, ৯১ পয়েন্ট; প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড, ৮৮ পয়েন্ট; নারায়ণগঞ্জের কায়েমপুরে এফকেএল প্রিন্টিং বিল্ডিং, ৮৬ পয়েন্ট; এবং গাজীপুরের এল ইউজিন ফ্যাশন লিমিটেড, ৮৫ পয়েন্ট।
এছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট, সাভারের ডিইপিজেড ওল্ড এরিয়ার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ৮২ পয়েন্ট এবং গাজীপুরের বিপ্রবর্থায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। অন্যদিকে, নতুন তিনটি কারখানা গোল্ড ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে। এগুলো হলো- নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, ৬৮ পয়েন্ট; চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড, ৬৬ পয়েন্ট; এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২, ৬৪ পয়েন্ট।

নতুন কারখানাগুলোর মধ্যে কয়েকটি লিড বিডি+সি (নিউ কনস্ট্রাকশন) ভার্সন ৪ এবং অন্যগুলো লিড ও+এম (এক্সিস্টিং বিল্ডিংস) ভার্সন ৪.১ মানদণ্ডে সনদ অর্জন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির প্রতিফলন। জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
জননিরাপত্তায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বরেকর্ড গড়ল অ্যাডজি ট্রিমস লি.
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com