মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’
  Date : 20-10-2026
Share Button

বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না। সর্বশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। তবে গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হয়েছে।

এবার শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে আছেন পূজা চেরী। হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও শামিল হচ্ছেন এ উৎসবে। নানা সাজ-পোশাকে যাচ্ছেন মন্দিরে মন্দিরে— পূজামণ্ডপে। আনন্দের মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের সঙ্গেও।

এবার অভিনেত্রী পূজা চেরীও দুর্গাপূজার উৎসবে প্রথম দিন থেকেই নিয়মিত মন্দিরে মন্দিরে পূজামণ্ডপে ঘুরছেন, মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন। সপ্তমীতে ঘুরেছেন বহুল আলোচিত বনানীর পূজামণ্ডপে। সেখান থেকে শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও মুগ্ধতা ছড়ালেন ‘পোড়ামন ২’খ্যাত অভিনেত্রী পূজা চেরী। লাল পেড়ে সাদা শাড়ি, আর তাতে ছোট ছোট নকশার কাজ। হাতভর্তি চুড়ি, গলায় হালকা গহনা। সাজ হিসেবে সাধারণ হলেও তা দেখতে অসাধারণই লাগছে, যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠল মুখমণ্ডল, যেন দেবী রূপেই ছুটছেন মন্দিরে মন্দিরে।

সোমবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেসব ছবি দেখে অনুমান করা যায়, অষ্টমীতে তিনি কোনো গ্রামের পূজায় অংশ নিয়েছেন। সেই মণ্ডপটি একটি বাড়ির ভেতরে। মণ্ডপ ছাড়াও সেখানকার একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

এসব ছবির সঙ্গে ক্যাপশনে পূজা চেরী লিখেছেন— ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।` তিনি বলেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’

পূজার এই সাজ পছন্দ করছেন তার ভক্ত-অনুসারীরাও। এক নেটিজেন লিখেছেন—‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
কমল স্বর্ণের দাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ইশরাক হোসেনকে নিয়ে যত নাটক
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com