মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
নিউইয়র্কের রাস্তায় গ্ল্যামারাস লুকে তমা মির্জা
  Date : 20-10-2026
Share Button

বিনোদন ডেস্ক

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। সেই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা; গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে নিয়মিত সেই ভ্রমণের ছবিও শেয়ার করছেন অনুরাগী ও ভক্তদের সঙ্গে।

তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিতে তাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা; যা বেশ আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলেছে তমাকে।

ছবিগুলোতে আরও দেখা যায়, একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন তমা। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি। ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’

তমার এই আকর্ষণীয় লুক দেখে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করছেন।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
কমল স্বর্ণের দাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ইশরাক হোসেনকে নিয়ে যত নাটক
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com