মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
মানুষকে কামড়ে ‘জয়’ থেকে ‘টাইগার’
  Date : 20-10-2026
Share Button

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা টাইগার শ্রফের আসল নাম জয় হেমন্ত শ্রফ। পর্দায় অ্যাকশন, দুর্দান্ত নাচ আর মার্শাল আর্টের দক্ষতায় পরিচিত এই অভিনেতার নামের পেছনে রয়েছে ছোটবেলার এক মজার গল্প। ছোটবেলায় আশপাশের মানুষকে কামড়ে দেওয়ার অভ্যাস থেকেই তাঁর নাম হয়ে যায় ‘টাইগার’।

১৯৯০ সালের ২ মার্চ অভিনেতা জ্যাকি শ্রফ ও আয়েশা শ্রফের ঘরে জন্ম টাইগারের। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল জয় হেমন্ত শ্রফ। তবে ছোটবেলায় তার এই অদ্ভুত অভ্যাসের কারণে ‘টাইগার’ নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি আশপাশের সবাইকে কামড়ে দিতেন। এমনকি স্কুলে একবার শিক্ষককেও কামড়ে দিয়েছিলেন। এ কারণে শাস্তিও পেতে হয়েছিল তাকে।

২০২৪ সালে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির প্রচারের সময় অক্ষয় কুমারের সঙ্গে ‘কার্লি টেলস’ ইউটিউব চ্যানেলে একই গল্প শোনান টাইগার। অভিনেতা বলেন, ছোটবেলায় মানুষকে কামড়ে দেওয়ার অভ্যাস থেকেই মূলত তার টাইগার নামের উৎপত্তি। গল্পটি শুনে মজা পান অক্ষয় কুমারও।

নিজের নামের ব্যাখ্যা দিতে গিয়ে টাইগার জানান, তার বাবা জ্যাকি শ্রফের আসল নাম জয়কিশন। অন্যদিকে, তার এক চাচার নাম হেমন্ত। এই দুই নামের সমন্বয়েই রাখা হয়েছিল জয় হেমন্ত শ্রফ নামটি। তবে ছোটবেলা থেকেই সবাই তাকে টাইগার বলে ডাকতে শুরু করেন। পরবর্তী সময়ে চলচ্চিত্রজগতেও এই নামেই পরিচিতি পান তিনি।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগারের। এরপর ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজি, ‘ওয়ার’ ও ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অ্যাকশনধর্মী চরিত্রের পাশাপাশি নাচ ও মার্শাল আর্টের দক্ষতা তাকে বলিউডে আলাদা পরিচিতি দিয়েছে। সামনে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘লাগ যা গালে’, ‘র‍্যাম্বো’সহ আরও কয়েকটি ছবিতে দেখা যাওয়ার কথা রয়েছে অভিনেতাকে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
কমল স্বর্ণের দাম
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ইশরাক হোসেনকে নিয়ে যত নাটক
‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com